1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বিএনপির পায়ের তলায় মাটি নেই: কাদের - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

বিএনপির পায়ের তলায় মাটি নেই: কাদের

  • প্রকাশের সময় : রবিবার, ১১ মার্চ, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির পায়ের তলায় আজ মাটি নেই। বিধায় তারা আবোল-তাবোল কথাবার্তা বলছেন।

রোববার দুপুরে কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী সেতুর গার্ডার লাঞ্চিং-এর উদ্বোধন করতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ২০১৪ সালের নির্বাচনকে কেন্দ্র করে খালেদা জিয়ার নির্দেশে বিএনপি-জামায়াত যে নৈরাজ্য চালিয়েছে এবং জনগণকে পুড়িয়ে মেরেছে- তা বাংলাদেশের মানুষ ভুলে যায়নি। আগুনে পুড়িয়ে মানুষ মারার কারণে খালেদা জিয়া থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। দুর্নীতির মামলায় জেলে যাবার পরেও জনগণ খালেদা জিয়ার জন্য রাস্তায় নামেননি এটাই তার চাক্ষুস প্রমাণ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তিনটি উড়াল সেতুর কাজ আগামী ডিসেম্বর মাসের মধ্যে শেষ হবে বলেও জানান মন্ত্রী।

তিনি আরো বলেন, বাংলাদেশে প্রথম একটা উজ্জল দৃষ্টান্ত স্থাপিত হতে যাচ্ছে তিনটি বড় ব্রিজের নির্মাণ কাজের সময় এবং নির্মাণ ব্যয় দুটোই কমে যাচ্ছে। এই তিনটি ব্রিজের কাজ শেষ হওয়ার কথা আগামী বছরের জুন মাসে। সেখানে এই কাজ ৬ মাস আগে ডিসেম্বর মাসে শেষ করার লক্ষ্যে কাজ এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার আল আমীন, দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসূফ সেইন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমানুল্লাহ এসডু এবং সড়ক ও জনপথ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team