1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বান্দরবানে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

বান্দরবানে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত

  • প্রকাশের সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
ফাইল ছবি।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির আমতলী রেজু সীমান্তে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহতদের কাছ থেকে এক লাখ পিস ইয়াবা, ২টি একনলা বন্দুক এবং ৬টি কার্তুজ উদ্ধার করেছে বিজিবি।

নিহতরা হলেন, মো. জোবায়ের এবং দিন মোহাম্মদ। রোববার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে বিজিবি’র বরাত দিয়ে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

তিনি জানান, মারাত্মক জখম অবস্থায় ওই দুইজনকে কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তবে তারা কোন ক্যাম্পের সেটা জানা যায়নি।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team