1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে: ভারতীয় সহকারী হাইকমিশনার - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে: ভারতীয় সহকারী হাইকমিশনার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। তিনি বলেন, ইতিহাস, সংস্কৃতি ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা দুই দেশের সম্পর্ক ভবিষ্যতেও নতুন মাত্রা পাবে এবং যৌথ উদ্যোগের মাধ্যমে তা আরও সম্প্রসারিত হবে।

মঙ্গলবার ( ২ জুন) সকালে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে অনুষ্ঠিত ১২তম আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মনোজ কুমার যোগব্যায়ামের উৎপত্তি, এর দর্শন এবং আধুনিক বিশ্বে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে এর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে যোগব্যায়াম বর্তমানে বিশ্বব্যাপী ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে। আন্তর্জাতিক যোগ দিবস সেই সচেতনতা আরও বিস্তৃত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

তিনি আয়োজনে অংশগ্রহণকারী অতিথি ও উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মানুষের সুস্থ জীবনযাপন ও ইতিবাচক মানসিকতা গঠনে যোগব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং বাঘা-চারঘাট (রাজশাহী-৬) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। এছাড়া রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, অতিরিক্ত পুলিশ কমিশনার গাজিউর রহমান, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

পরে আয়োজিত যোগব্যায়াম অনুশীলন পর্বে বিভিন্ন বয়স ও পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে ইতিবাচক জীবনধারা চর্চার বার্তা পৌঁছে দেয়।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team