
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: ‘বল বীর, বল উন্নত মম শির, শির নেহারি আমারি নতশির ওই শিখর হিমাদ্রির’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী ও চেয়ারম্যান সাইদুর রহমান কেটু।
আলোচনা পর্ব শেষে নজরুল সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।