1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বঙ্গবন্ধু মেডিকেলে খালেদা জিয়ার কেবিন প্রস্তুত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

বঙ্গবন্ধু মেডিকেলে খালেদা জিয়ার কেবিন প্রস্তুত

  • প্রকাশের সময় : শনিবার, ৭ এপ্রিল, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হতে পারে। এ জন্য সবরকম প্রস্তুতি নেয়া হয়েছে। বিএসএমএমইউতে তার জন্যে একটি কেবিনও প্রস্তুত রাখা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ট্রেজারার আলী আসগর মোড়ল  এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কারা কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে কেবিন রেডি করে রাখা হয়েছে। তিনি কখন আসবেন এটা তিনি নিশ্চিত করতে পারেননি।
আলী আসগর আরও বলেন, তার স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ড প্রস্তুত আছে। তারাই খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

গেলো ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজা হয় বেগম খালেদা জিয়ার। এরপর থেকে তিনি পুরানো ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে বন্দী আছেন।

এর আগেও খালেদার মেডিকেল বোর্ড গঠন করা হয়। এতে ঢাকা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের প্রধান অধ্যাপক মো. শামসুজ্জামানকে প্রধান করে ডা. মনসুর হাবীব (নিউরোলজি), টিটু মিয়া (মেডিসিন) ও সোহেলী রহমান (ফিজিক্যাল মেডিসিন) সদস্য রাখা হয়।
এই মেডিকেল বোর্ড গত সপ্তাহে কারাগারে বিএনপি চেয়ারপারসনকে দেখে এসে জানিয়েছিল, তার অসুস্থতা গুরুতর নয়।
তবে বিএনপির নেতারা বারবার দাবি করে আসছেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তারা এই নেত্রীকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোরও দাবি জানিয়ে আসছেন।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team