1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বগুড়ায় শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ পাঠ - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

বগুড়ায় শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ পাঠ

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার ফাপোর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী বক্তব্য, লিফলেট, খাতা ও কলম বিতরণ এবং শপথ পাঠ করানো হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বগুড়া সদর থানাধীন ফাপোর এলাকার ফাপোর উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপপরিচালক মো. জিল্লুর রহমানের তত্ত্বাবধানে আয়োজিত কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

কর্মসূচির শুরুতে শিক্ষার্থীদের উদ্দেশে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব, মাদক থেকে দূরে থাকা এবং মাদকবিরোধী সামাজিক সচেতনতা গড়ে তোলার বিষয়ে বক্তব্য দেওয়া হয়। বক্তব্য শেষে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী লিফলেট, খাতা ও কলম বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ পাঠ করানো হয়।

এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নীতিশ চন্দ্র পাল বলেন, শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে সচেতনতা তৈরির পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। বিদ্যালয়ে গঠিত মাদকবিরোধী কমিটির মাধ্যমে এ ধরনের সচেতনতামূলক আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে তাদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team