1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পুঠিয়ায় স্বামীর দেওয়া আগুনে স্ত্রীর মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

পুঠিয়ায় স্বামীর দেওয়া আগুনে স্ত্রীর মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

রাজশাহীর পুঠিয়ার কহিনুর বেগম (২৬) নামের এক গৃহবধূর স্বামীর দেওয়া আগুনে পুড়ে মৃত্যু হয়েছে। তিনি শিলমাড়িয়া ইউনিয়নের মালিপাড়া গ্রামের আমজাদ আলীর স্ত্রী।

শুক্রবার সকাল আটটার দিকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কহিনুর বেগম। তার দু’টি সন্তান রয়েছে। এদিকে স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে আমজাদ আলী।

প্রতিবেশি রফিকুল ইসলাম জানান, আমজাদ হোসেন একজন নেশাখোর। নেশার টাকা না পেয়ে প্রায়ই সে তার স্ত্রীকে নির্যাতন করে। অনেক কষ্ট করে তার স্ত্রী সংসারের খরচ জোগাড় করত।

শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল জানান, বৃহস্পতিবার রাতে আমজাদ তার স্ত্রীর কাছে নেশা করার জন্য টাকা চায়। তার স্ত্রী দিতে অস্বীকার করায় তার শরীরে গ্যাসলাইট জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে প্রতিবেশিরা তাকে মুমূর্ষু অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি করে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি মর্মান্তিক। এভাবে মৃত্যু কারও কাম্য হতে পারে না। তবে এবিষয়ে কোনো অভিযোগ পাইনি।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team