
পুঠিয়া প্রতিনিধি: বৃহস্পতিবার চলতি বর্ষের এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষা ছিল। অনিয়মিত ছাত্রদের প্রশ্নপত্র নিয়মিত ছাত্রদের দেওয়ায় পরীক্ষার হলে বিড়ম্বনা ঘটে। রাজশাহীর পুঠিয়ায় বিড়ালদহ কেন্দ্রে মোট ৪৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে।
যথারীতি সকাল দশটায় পরীক্ষা শুরু হয়। ওই কেন্দ্রের ২০১ ও ২০২ নম্বর কক্ষে পরীক্ষার্থী ছিল ৯৬ জন।
এইচএসসির নিয়মিত পরীক্ষার্থীরা ১০ মিনিট প্রশ্নপত্র বুঝতে পারছিলেন না। পরীক্ষার্থীরা যাচাই-বাছাই করে এক পর্যায়ে বুঝতে পারেন গত ২০২৫ শিক্ষাবর্ষের অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র এটি। এদিকে ১০ মিনিট পরীক্ষা হয়ে গিয়েছে। পরীক্ষার্থীর অভিভাবকদের অভিযোগ বিড়ালদহ কলেজের রসায়ন বিষয়ের শিক্ষক রুস্তম আলি এবং একই কলেজের ক্রীড়া শিক্ষক মামুল আল রাকিবের গাফিলতির কারণে নিয়মিত পরীক্ষার্থীদের কাছে অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র সরবরাহের কারণে এমন ঘটেছে। পরীক্ষা শেষে দুই কক্ষের পরীক্ষার্থীরা হইচই শুরু করেন।
এ ব্যাপারে বিড়ালদহ কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব রফিকুল ইসলাম বলেন, চলতি বর্ষে মাত্র ২২ জন অনিয়মিত পরীক্ষর্থী ছিল। অনিয়মিত পরীক্ষর্থীর নিকট নিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া হয়েছে তা আমরা বুঝতে পেরে দুই কক্ষ হতে তাৎক্ষণিক প্রশ্নপত্র পরিবর্তন করে দিই। দশ মিনিট পরীক্ষার্থীরা পরীক্ষা না দিতে পারায় পরীক্ষা শেষে তাদের দশ মিনিট পরীক্ষা দেওয়ার সুযোগ হয়েছে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।