1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পাবনার মাজপাড়া ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

পাবনার মাজপাড়া ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গফুর মিয়াকে চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে সোমবার (১৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

পত্রে লিখিত তথ্য থেকে জানা যায়, করোনাভাইরাস চলাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা প্রনয়নে অনিয়ম এবং তালিকার ত্রুটি সনাক্তকারী প্রধান শিক্ষককে মারপিটের অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার আইন-২০০৯ এর ৩৪ (৪) ধারা অনুযায়ী তাঁকে মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মিয়াকে সাময়িক বরখাস্তের সত্যতা নিশ্চিত করেছেন।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team