1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পানচাষের ছদ্মবেশে গাঁজার ব্যবসা, র‍্যাবের অভিযানে ফাঁস রহস্য - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

পানচাষের ছদ্মবেশে গাঁজার ব্যবসা, র‍্যাবের অভিযানে ফাঁস রহস্য

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া উপজেলার একটি পানবরজের আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল নিষিদ্ধ মাদক গাঁজার চাষ। গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে পানবরজের ভেতর থেকে প্রায় সাড়ে ৮ কেজি ওজনের ছয়টি গাঁজা গাছ উদ্ধার করেছে র‍্যাব-৫। এ ঘটনায় বরজের মালিককে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-৫ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১১ জুন) রাত ১টা ১০ মিনিটে পুঠিয়া উপজেলার কাজুপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে র‍্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি দল। অভিযানে একটি পানবরজের ভেতর থেকে ছয়টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। একই সঙ্গে বরজের মালিক কাজুপাড়া গ্রামের মোল্লাপাড়ার বাসিন্দা মো. সাহাবুর মোল্লা (৩৫)-কে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধার হওয়া গাঁজা গাছগুলোর প্রতিটির উচ্চতা প্রায় ১২ ফুট এবং মোট ওজন প্রায় সাড়ে ৮ কেজি। প্রাথমিক তদন্তে জানা গেছে, সাহাবুর মোল্লা দীর্ঘদিন ধরে নিজের জমির পানবরজে গোপনে গাঁজার চাষ করে আসছিলেন। পরবর্তীতে সেগুলো স্থানীয় এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রি করা হতো বলে অভিযোগ রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি গাঁজা চাষ ও বিক্রির বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব। তিনি বাণিজ্যিক উদ্দেশ্যে এসব গাঁজা গাছের চাষ করেছিলেন বলেও স্বীকারোক্তি দিয়েছেন।

স্থানীয়দের ভাষ্য, পানবরজের ঘন সবুজ লতার আচ্ছাদনের কারণে বাইরে থেকে সহজে বোঝার কোনো সুযোগ ছিল না যে সেখানে নিষিদ্ধ মাদক গাছের চাষ হচ্ছে। এ কারণে বিষয়টি দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালেই থেকে যায়।

র‍্যাব-৫ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে পানবরজের আড়ালে গাঁজার চাষের ঘটনা প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরলেও প্রশ্ন উঠেছে, লোকচক্ষুর আড়ালে এতদিন কীভাবে পরিচালিত হচ্ছিল এই মাদক চাষ। বিষয়টি নিয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team