1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নোয়াখালীতে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

নোয়াখালীতে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২

  • প্রকাশের সময় : রবিবার, ৩ জুন, ২০১৮

খবর২৪ঘণ্টা.কম, ডেস্কনোয়াখালী সদর উপজেলার ডাক্তার বাজার এলাকায় অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই যাত্রী। নিহত বা আহত কারো নাম পরিচয় জানা যায়নি।

রোববার (০৩ জুন) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে সোনাপুর-আলেকজান্ডার সড়কের ডাক্তার বাজার এলাকায় সিএনজি চালিত একটি অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই একজন পুড়ে মারা যান। এসময় দগ্ধ হন আরও দু’জন। তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) নিবাস জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের মৃতদেহ উদ্ধার করেছে।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team