1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নুরু-লিটন নন্দীসহ ৩০-৪০ জনের বিরুদ্ধে মামলা - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

নুরু-লিটন নন্দীসহ ৩০-৪০ জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯

খবর২৪ঘণ্টা ডেস্ক:ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন চলাকালে সোমবার রোকেয়া হলের প্রভোস্ট ড. জিনাত হুদাকে লাঞ্ছিত করার অভিযোগে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী নুরুল হক নুরু ও ছাত্র ইউনিয়নের সভাপতি ও বামজোটের ভিপি প্রার্থী লিটন নন্দীর বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মারজুকা রায়না বাদি হয়ে শাহবাগ থানায় এই মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের প্রভোস্টকে লাঞ্চিত করার অভিযোগে ঢাবির এক শিক্ষার্থী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সেটি মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছি।

উল্লেখ্য, মামলায় লিটন ও নুরুল ছাড়াও জিএস প্রার্থী ঢাবির জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক খন্দকার আনিসুর রহমান, জিএস প্রার্থী ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার সভাপতি উম্মে হাবীবা বেনজীর ও রোকেয়া হল সংসদে স্বতন্ত্র ভিপি প্রার্থী শেখ মৌসুমীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team