1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নাটোরের সিংড়ায় স্বর্ণের নকল মূর্তিসহ ব্যবসায়ী আটক - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

নাটোরের সিংড়ায় স্বর্ণের নকল মূর্তিসহ ব্যবসায়ী আটক

  • প্রকাশের সময় : সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৯

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় স্বর্ণের নকল মূর্তিসহ মুকুল হোসেন (৩২) নামের এক নকল মূর্তি ব্যবসায়ীকে আটক করেছে সিংড়া থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে অভিযান চালিয়ে উপজেলার সুকাশ ইউনিয়নের পিপুলশন দড়িপাড়া থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে সিংড়ার চলনবিলের বিভিন্ন এলাকায় স্বর্ণের নকল মূর্তি কেনা বেচা করে প্রতারণা করে আসছিল একটি চক্র। স্বর্ণের মূর্তি কেনাবেচা হবে এমন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে সিংড়া উপজেলার পিপুলশন দড়িপাড়ায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পিপুলশন দড়িপাড়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে মুকুল হোসেনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি স্বর্ণের নকল মূর্তি উদ্ধার করা হয়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, পিতলের মূর্তিকে সোনার মূর্তি পরিচয় দিয়ে প্রতারণা করার সময় একজনকে গ্রেফতার করা হয়েছে। পিতলের সেই মূর্তিটি উদ্ধার করা হয়েছে। সিংড়া থানায় এ সংক্রান্ত একটি মামলা রুজু করা হয়েছে। আটককৃত মুকুলকে জিজ্ঞাসাবাদে প্রতারণার সাথে জড়িত ১২জনের নাম পাওয়া গেছে। তাদেরকে আটকের চেষ্টা চলছে।

খবর২৪ঘণ্টা, এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team