1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার লালপুর-গোপালপুর সড়কের পল্লী বিদ্যুৎ অফিসের  সামনে মোটরসাইকেল ও ভুটভুটির সংঘর্ষে মোটর সাইকেল আরোহী মারুফ হোসেন (২২) মারা গেছেন। মারুফ লালপুর হাসপাতাল মোড়ের ভাঙ্গারী ব্যবসায়ী সাদেকুল ইসলামের ছেলে। আহত হয়েছেন তার সাথে থাকা সাইদুর রহমান (২৫)। সাইদুর চক বাদকয়া গ্রামের কালু’র ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে পল্লী বিদ্যুৎ অফিস থেকে সড়কে ওঠার সময় লালপুর গামী ভুটভুটির সাথে মুখোমুখি ধাক্কা লাগলে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে আহত হয় মারুফ হোসেন ও সাইদুর। তাদেরকে প্রথমে লালপুর হাসপাতালে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারুফ মারা যান।
লালপুর থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খবর ২৪ঘণ্টা/ জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team