1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নাটোরে খৈলের ট্রাক থেকে ৫৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক ৫ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

নাটোরে খৈলের ট্রাক থেকে ৫৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক ৫

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক : নাটোরে খৈলের ট্রাক থেকে ৫৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার ও ৫ জনকে আটক করেছে র‌্যাব-৫। আটককৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চক আলমপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে রয়েল আলী (২৬), মধ্যবিনোদপুর এলাকার কুবুল আলীর ছেলে ইনসারুল (২৬), শিবগঞ্জ থানার লসমানপুর গ্রামের মৃত লুঃফুলের ছেলে আব্দুস সালাম (৬০), শিমুলতলা বালুচর এলাকার আব্দুর রহিমের ছেলে সোহেল রানা (২২) ও মহারাজপুর এলাকার সাদিকুলের ছেলে আব্দুল করিম (১৯)।

রোববার বিকেল সাড়ে ৩টায় নাটোর জেলার সদর থানাধীন একডালা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাব জানায়, র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নাটোরে অভিযান চালিয়ে খৈল ভর্তি ট্রাক থেকে ৫৯৬ বোতল ফেন্সিডিল ও ১৩৬৯০ কেজি খৈল উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে নাটোরে সদর থানায় মামলা দায়ের করা হয়।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team