1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নবীনদের বরণ, বিদায়ীদের স্মৃতিচারণে রাবির সিএসই বিভাগ - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

নবীনদের বরণ, বিদায়ীদের স্মৃতিচারণে রাবির সিএসই বিভাগ

  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের সভাপতি প্রফেসর মো. রোকানুজ্জামান।

অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ বিভাগের নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একই সঙ্গে বিদায়ী শিক্ষার্থীদের হাতে স্মৃতিস্মারক তুলে দেন।

এ সময় বিভাগের শিক্ষক, নবীন ও বিদায়ী শিক্ষার্থীরা বক্তব্য দেন। বক্তারা নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনে জ্ঞানার্জন, দক্ষতা বিকাশ ও সাফল্যের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন। পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team