1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নন্দীগ্রামে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৩ - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

নন্দীগ্রামে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৩

  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তাঁদের কাছ থেকে পাঁচটি ইয়াবা বড়ি ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার তিনজনকেই এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা গ্রামের ফরিজুল ইসলাম (৪২), নন্দীগ্রাম উপজেলার দামগাড়া গ্রামের আলম (৩০) এবং চক্রামপুর গ্রামের ছিদ্দিক হোসেন (৭০)। ছিদ্দিক হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল ও নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের নেতৃত্বে যৌথভাবে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে তিনজনকে মাদকসহ গ্রেপ্তার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেন। উদ্ধার করা মাদকদ্রব্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই ধ্বংস করেন।

এ বিষয়ে ডিএনসি বগুড়ার উপপরিচালক জিল্লুর রহমান বলেন, মাদকবিরোধী অভিযান ও আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মাদকের বিস্তার রোধে ডিএনসির কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি, বিশেষ করে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team