1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নওগাঁয় ট্রাক্টরের ধাক্কায় এক নারী নিহত - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

নওগাঁয় ট্রাক্টরের ধাক্কায় এক নারী নিহত

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮

জেলা প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলার সরদার পাড়া মোড়ে ট্রাক্টরের ধাক্কায় ভারতী রানী (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে নজিপুর-সাপাহার সড়কে এ দুর্ঘটনা ঘটে। ভারতী রানী পত্নীতলা বাজারের সুকুমারের স্ত্রী।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম  জানান, দুপুরে সরদার পাড়া মোড়ে সাপাহারগামী একটি ট্রাক্টর একটি ভ্যানকে ধাক্কা দেয়। এসময় ভ্যান থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান ভারতী নামে এক যাত্রী। এতে ভ্যানে থাকা আরো দু’জন আহত হন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের নাম জানা যায়নি।

ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি জব্দ করা হলেও দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team