
নিজস্ব প্রতিবেদক:”জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” স্লোগানকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় দেশব্যাপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন করেন। এরই অংশ হিসেবে সকালে দুর্গাপুর উপজেলা ভূমি অফিস চত্বরে বেলুন উড়িয়ে ৩ দিন ব্যাপি মেলার উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।

র্যালিতে স্থানীয় বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সেবাগ্রহীতারা অংশ নেন। পরে ভুমি অফিস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার,
এসময় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল্লাহ আল মাসুম, কানুনগো আজিমুল ইসলাম, উপজেলা ভুমি অফিসের সালাউদ্দিন আহমেদ, নাহিদ ইসলাম, আনোয়ার হোসেন, সেবাস্তিন সরেন, সজিব সরকার, ইব্রাহিম হোসেন, ইউনিয়ন ভূমি অফিসের মো. হেলাল শেখ, ঈমান আলী, নরশাদ আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব জুবায়েদ হোসেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মন্ডল, বিএনপি নেতা, গোলাম সাকলায়েন, জার্জিস হোসেন সোহেল, গোলাম মর্তুজা, মেহেদী হাসান মিলন যুবদল নেতা রেন্টুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সেবাগ্রহীতা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।