1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে বর্ণাঢ্য নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

দুর্গাপুরে বর্ণাঢ্য নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

দুর্গাপুর (রাজশাহী) প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। এতে নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে উপজেলা চত্বর। এ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা চত্তর মাঠে সাংস্কৃতিক পরিবেশনা, গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠিখেলা ও লোকজ মেলার মাধ্যমে নববর্ষের আনন্দ ছড়িয়ে পড়ে সর্বস্তরের মানুষের মাঝে। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সংগীত, নৃত্য ও আবৃত্তি উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এছাড়া মেলায় গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন পণ্য, হস্তশিল্প ও খাবারের দোকান বসে, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে এবং পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লায়লা নুর তানজু, থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (টিএইচও) ডা: রুহুল আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম আহমেদ, কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনীসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও নানা শ্রেনী পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

না/জ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team