নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন বাজারে জ্বালানি তেলের সংকট নিরসন ও বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুর্গাপুর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু।
অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে তিনজন ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় বাজারে অবৈধভাবে তেল মজুদ করা হচ্ছে কিনা তা যাচাই করা হয়। অভিযানের সময় ব্যবসায়ীদের বিস্ফোরক লাইসেন্স নবায়ন, খোলা তেল বিক্রি বন্ধ রাখা এবং তেল ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু জানান, জ্বালানি তেলের বাজারে কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মোট ৩টি মামলা দায়ের করে মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
না/জ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।