
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলার সদর বাজারে মেয়াদোত্তীর্ণ,অনুমোদনহীন ঔষধ বিক্রয় এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অভিযোগে চারজন ঔষধ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নুর তানজু।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়,বাজারের বিভিন্ন ফার্মেসিতে তল্লাশি চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ এবং ফিজিশিয়ান স্যাম্পল মজুদ থাকার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় চারজন ব্যবসায়ীকে মোট ৩৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের এন্টিবায়োটিক ঔষধ বিক্রির রেজিস্টার সংরক্ষণের নির্দেশ দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
না/জ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।