1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দুই মাসের মধ্যে আইনশৃঙ্খলা ও জনসেবায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে: আরএমপি কমিশনার - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

দুই মাসের মধ্যে আইনশৃঙ্খলা ও জনসেবায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে: আরএমপি কমিশনার

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে মাদক, জুয়া ও সকল ধরনের অপরাধ দমনে আরও জোরালো অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নবাগত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। একই সঙ্গে পুলিশি সেবাকে জনবান্ধব, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে আরএমপির সকল ইউনিটকে কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

রোববার (১৭ মে) সকাল ১১টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, পুলিশ কমিশনারের কার্যালয়সহ আরএমপির প্রতিটি ইউনিটে সেবা নিতে এসে কোনো নাগরিক যেন আর্থিক বা অন্য কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে। তিনি বলেন, মাননীয় আইজিপির নির্দেশনা অনুযায়ী প্রতিটি থানাকে “জিরো কমপ্লেইন” থানা হিসেবে গড়ে তুলতে কাজ করা হবে।

তিনি আরও বলেন, মামলা, সাধারণ ডায়েরি (জিডি) ও পুলিশ ক্লিয়ারেন্স গ্রহণের ক্ষেত্রে জনগণ যেন কোনো ধরনের ভোগান্তির সম্মুখীন না হন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, যানজট নিরসন, ফুটপাত দখলমুক্তকরণ এবং নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, রাজশাহী মহানগরীকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ সর্বস্তরের জনগণকে সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

সভায় তিনি আরএমপির সকল স্তরের পুলিশ সদস্যদের স্বাধীনভাবে, পেশাদারিত্বের সঙ্গে এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। আগামী দুই মাসের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবায় দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যাশাও ব্যক্ত করেন নবাগত এই পুলিশ কমিশনার।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম এবং আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার, সিটিটিসি মো. গাজিউর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team