1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির অভিযানে ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪ - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

ডিএনসির অভিযানে ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪

  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার পুরাতন বাজারসংলগ্ন নাগর নদীর সেতুর নিচে এবং চক সুখান গাড়ী এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দুপচাঁচিয়া উপজেলার বিরকেদার নয়াপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. নাহিদ হোসেন (৪০), চক সুখান গাড়ী গ্রামের মৃত মনতেজার ইসলামের ছেলে মো. রবিউল ইসলাম (৪০), নয়াপাড়া গ্রামের মৃত আমজাদ ফকিরের ছেলে মো. তারেক ফকির (৩৯) এবং একই গ্রামের মৃত আব্দুল হাই প্রামাণিকের ছেলে মো. গোলাপ প্রামাণিক (৫০)।

ডিএনসি সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং দুপচাঁচিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে চারজনকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত নাহিদ হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রবিউল ইসলাম, তারেক ফকির ও গোলাপ প্রামাণিককে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, মাদকের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকবিরোধী অভিযানের মাধ্যমে মাদক কারবার ও এর অপব্যবহার প্রতিরোধে অধিদপ্তরের কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি মাদকবিরোধী অভিযান জোরদার করার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team