1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
জনগণকে পদে পদে মৃত্যুর ফাঁদে ঠেলে দিয়েছে সরকার: রিজভী - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

জনগণকে পদে পদে মৃত্যুর ফাঁদে ঠেলে দিয়েছে সরকার: রিজভী

  • প্রকাশের সময় : শনিবার, ৩ আগস্ট, ২০১৯

খবর২৪ঘণ্টা  ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। শনিবার (৩ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, এ অকার্যকর সরকার দেশের সাধারণ জনগণকে পদে পদে মৃত্যুর ফাঁদে ঠেলে দিয়েছে। দেশের জনগণ বন্যা, সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ভেজাল খাদ্য, বিনা কারণে গণপিটুনি, আগুনে পুড়ে মৃত্যু, প্রকাশ্য হত্যা, ধর্ষণের শিকার হয়ে মৃত্যু এবং ক্রসফায়ারে মৃত্যুসহ নানা মৃত্যু ফাঁদে নিপতিত।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার পরও এ মিড নাইটের সরকার অমানুষের মতো আচরণ করছে। তার পছন্দমত চিকিৎসা পর্যন্ত নিতে দেওয়া হচ্ছে না। ৭৪ বছর বয়সী ও শারীরিকভাবে অসুস্থ একজন নারী, আইনের গতিতেই মামলায় যার স্বাভাবিক জামিন পাওয়ার কথা, কিন্তু সরকার তার জামিনে প্রতিনিয়ত বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছে। তার জামিনের তারিখ নিয়ে টালবাহানা করা হয়।

বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত এবং সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানসহ সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী এবং মুক্তিযোদ্ধা প্রজন্মের নেতাকর্মীরা।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team