1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ছাত্রদল নেতা রিপনকে র‌্যাব তুলে নিয়ে গেছে : রিজভী - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

ছাত্রদল নেতা রিপনকে র‌্যাব তুলে নিয়ে গেছে : রিজভী

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: লালমনিরহাট জেলাধীন আদিতমারি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিপনকে র‌্যাব তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার সময় র‌্যাব ছাত্রদল নেতা রিপনকে তুলে নিয়ে গেছে। আমরা অবিলম্বে তার সন্ধান দাবি করছি। কেননা তার পরিবারসহ অনেকেই তার সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন।

তিনি আরও বলেন, অতীতে এভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে আমাদের দলের বহু নেতাকর্মীকে গুম ও হত্যা করা হয়েছে। হয়তো ভিন্ন উদ্দেশ্যে রিপনকে গ্রেফতারের বিষয়টি প্রকাশ করছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।আমরা অবিলম্বে রিপনকে তার পরিবারের কাছে পৌঁছে দেয়ার এবং জনসমক্ষে প্রকাশের দাবি করছে।

/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team