
পাবনা প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পাবনার চাটমোহর পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে চাটমোহর পৌরসভার বালুচর খেলার মাঠের পূর্ব সড়কে এ কর্মসূচির উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠানে পৌর প্রশাসক বলেন,পরিবেশ সংরক্ষণ,জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং প্রধানমন্ত্রী ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে চাটমোহর পৌরসভা এ উদ্যোগ গ্রহণ করেছে।
এ সময় পৌরসভার প্রধান নিবাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী রাফিউল বারী,উপ-সহকারী প্রকৌশলী আঃ আজিজ,বিশিষ্ট সমাজসেবক আঃ সালাম সরকার,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোঃ বাকিবিল্লাহ,নিরাপদ খাদ্য পরিদর্শক আবুল কালাম আজাদ দুলাল,প্রেসক্লাবের সহ সম্পাদক মোঃ নুরুল ইসলাম,সাইদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।