1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০১৯

খবর ২৪ ঘণ্টা ডেস্ক: চট্টগ্রামের বাকলিয়ায় গৃহবধূ বুবলি আক্তারকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি শাহ আলম কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। আজ ভোর রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গত রাত দশটা নাগাদ ঘরে ঢুকে গুলি করে হত্যা করা হয় বুবলি আক্তারকে। রাতে মামলা দায়েরের পর আসামি ধরতে অভিযানে নামে পুলিশ। অভিযানের একপর্যায়ে

কর্ণফুলী পাড় এলাকায় পুলিশকে লক্ষ্য করে গুলি করে আসামিরা। পুলিশও পাল্টা জবাব দেয়। দু’পক্ষের মাঝে চলা বন্দুকযুদ্ধের একপর্যায়ে নিহত হয় প্রধান আসামি শাহ আলম।
গুলিবদ্ধি অবস্থায় আরও দু’জনকে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি বিদেশি পিস্তল। পুলিশের দাবি, উদ্ধার হওয়া পিস্তল দিয়ে বুবলি আক্তারকে হত্যা করা হয়েছিল।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team