1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
চট্টগ্রামে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১ - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২০ মে ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

চট্টগ্রামে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮

খবর২৪ঘণ্টা ডেস্ক: চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার মুরাদপুর রেলক্রসিং এলাকায় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে অসীম রায় বাবু নামে একজন নিহত হয়েছেন। তবে তার সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
আজ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানা গেছে। র‍্যাবের দাবি নিহত অসীম রায় মাদক ব্যবসায়ী। বন্দুকযুদ্ধে র‍্যাবের চার সদস্য আহত হয়েছেন। তাঁরা চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। র‍্যাব-৭ চট্টগ্রাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফকাহ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, মাদক ব্যবসায়ীরা মুরাদপুর এলাকা দিয়ে আসছে এমন খবর পেয়ে র‍্যাব ওই এলাকায় তল্লাশি অভিযান চালায়। সে সময় মুরাদপুর থেকে অক্সিজেন মোড়ের দিকে আসতে থাকা নীল রঙের একটি ব্যক্তিগত গাড়িকে থামার সংকেত দেয় র‍্যাব। সংকেত পেয়ে গাড়ি থেকে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে র‍্যাবের চার সদস্য আহত হন। জবাবে র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে গাড়িতে থাকা কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হন। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে র‍্যাব। পরে লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়।

জেএন        

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team