1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
চট্টগ্রামে পিকনিকের বাসে বিপুল পরিমাণ ইয়াবা, আটক ৩ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

চট্টগ্রামে পিকনিকের বাসে বিপুল পরিমাণ ইয়াবা, আটক ৩

  • প্রকাশের সময় : শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৯

খবর২৪ঘণ্টা ডেস্ক: চট্টগ্রামে শাহ আমানত সেতুর ওপরে পিকনিকের বাস থেকে দুই লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ান (র‌্যাব)। এসময় পাচারকারী সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার সকাল ৭টার দিকে নগরীর কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর ওপরে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আটকদের পরিচয় জানা যায়নি।
র‌্যাবের-৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কক্সবাজারে প্রমোদ ভ্রমণ শেষে বাসটি যশোর যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর ওপরে ওই বাসটিকে থামানো হয়। এরপর সেখানে তল্লাশি চালিয়ে দুই লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় পাচারকারী সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

কক্সবাজার থেকে প্রমোদ ভ্রমণের আড়ালে এই বিপুর পরিমাণ ইয়াবা পাচার করা হচ্ছিল। পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান র‌্যাবের অধিনায়ক।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team