1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: কক্সবাজারের হিমছড়ি এলাকায় সমুদ্রসৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় একজনকে জীবিত উদ্ধার করা হলেও আরও দুজন পর্যটক এখনও নিখোঁজ আছেন।

বুধবার (২১ অক্টোবর) বিকাল ৫টার দিকে মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সমুদ্রসৈকতে এ ঘটনা ঘটে। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মারা যাওয়া ও নিখোঁজ ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে পরিচয় জানা যায়নি।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোলেইমান জানিয়েছেন, বিকালে কয়েকজন পর্যটক হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নামেন। একপর্যায়ে সাগরের প্রবল স্রোতে তারা ভেসে যান। পরে স্থানীয় লোকজন অভিযান কয়েকজনকে উদ্ধার করে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তিন জনকে মৃত ঘোষণা করা হয়। এখনও নিখোঁজ রয়েছেন দুই পর্যটক। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

রামুর ইউএনও জিল্লুর রহমান বলেন, ‘সৈকতে গোসলে নেমে ঢেউয়ের স্রোতে ভেসে যান তারা। এ সময় স্থানীয় লোকজন একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। এখনও আরও দুজন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে পুলিশ।’

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team