1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গোমস্তাপুরে ১০ রোগী ও ১৩ শিক্ষার্থী পেলেন অনুদান - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

গোমস্তাপুরে ১০ রোগী ও ১৩ শিক্ষার্থী পেলেন অনুদান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১০ রোগী ও তিন উপজেলার (গোমস্তাপুর ভোলাট নাচোল) ১৩ মেধাবী শিক্ষার্থীর মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে গোমস্তাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে চেক তুলে দেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান প্রধান অতিথি থেকে চেকগুলো বিতরণ করেন। সংসদ সদস্য ড মু.মিজানুর রহমানের ব্যক্তি উদ্যোগ ও ঐকান্তিক তৎপরতা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত বিশেষ অনুদান থেকে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়াসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ১০ জন রোগীকে চিকিৎসার জন্য জনপ্রতি এক লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা দেওয়া হয়।

এ ছাড়া তিন উপজেলার প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের ১৩ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাসহায়তা হিসেবে মোট এক লাখ ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান।

বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রাং, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক ও জমায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম আজম, উপজেলা জামায়াতের আমির ইমামুল হুদা, উপকারভোগী মনোরঞ্জন কুমারসহ অনেকে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team