1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গোদাগাড়ীতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

গোদাগাড়ীতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাফসা (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ইমামগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাফসা ওই এলাকার বাসিন্দা মো. সুমনের মেয়ে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্র জানায়, বাড়ির পাশের একটি পুকুরে অসাবধানতাবশত পড়ে গিয়ে পানিতে তলিয়ে যায় শিশুটি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team