1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
'খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে আরও সংকটের দিকে ঠেলে দিচ্ছে সরকার' - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

‘খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে আরও সংকটের দিকে ঠেলে দিচ্ছে সরকার’

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮
ফাইল ছবি

খবর২৪ঘণ্টা.কম, ডেস্কবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, কারাবন্দি একজন সাধারণ নাগরিকেরও উন্নত চিকিৎসা পাওয়ার অধিকার আছে। চিকিৎসা নিয়ে এদিকে সেদিক করার কোনো সুযোগ নেই। অথচ দেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে যার অবদান সবচেয়ে বেশি সেই দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা-ভিত্তিহীন মামলায় তাকে কারাগারে বন্দি করে রাখছে। তিনি অসুস্থ হয়ে পড়েছেন। সরকার তার সঠিক চিকিৎসা না দিয়ে তাকে আরও সংকটের দিকে ঠেলে দিচ্ছে।

শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তাররা পরামর্শ দিয়েছেন। চিকিৎসার সেই ফাইলটা প্রধানমন্ত্রীর দপ্তরে পড়ে আছে।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team