1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
এনজিও কর্মীকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত, লাখ টাকা ছিনতাই - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

এনজিও কর্মীকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত, লাখ টাকা ছিনতাই

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

দুর্গাপুর (রাজশাহী) প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে ছিনতাইকারীর চাপাতির আঘাতে এক এনজিও কর্মী গুরুতর আহত হয়েছেন। এসময় তার সহকর্মীর কাছ থেকে কিস্তির প্রায় এক লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে দুর্গাপুর পৌরসভার (নান্দোপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। আহত শাহিনুর রহমান (২৯) বীজ এনজিও’র ফিল্ড অফিসার। তিনি বগুড়া জেলার শিবগঞ্জ থানার বুড়িগঞ্জ এলাকার শাহজাহানের ছেলে। তিনি দুর্গাপুর শাখায় কর্মরত রয়েছেন। তার সঙ্গে থাকা সহকর্মী মনিরা ঘটনাস্থলে ছিলেন। জানা যায়,এনজিও’র দায়িত্ব পালনকালে মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেলে আহত শাহিনুর ও সহকর্মী মনিরা উপজেলার (নান্দোপাড়া) ধানের মিলের প্রায় ২০০ গজ দক্ষিণে পাকা সড়কের ওপর অবস্থান নেন এবং দুর্গাপুর ব্রাঞ্চ অফিসে তেল আনার জন্য যোগাযোগ করেন। এসময় একটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত দুই অজ্ঞাত ব্যক্তি সেখানে এসে তাদের ছবি তুলতে থাকে। ছবি তোলায় আপত্তি জানালে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা মোটরসাইকেলের ব্যাগ থেকে চাপাতি বের করে শাহিনুর রহমানের ডান হাতের বাহু ও বাম হাতের আঙুলে আঘাত করে গুরুতর জখম করে। পরে ছিনতাইকারিরা সহকর্মী মনিরার কাছে থাকা কিস্তির সংগ্রহ করা আনুমানিক এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত শাহিনুর রহমানকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এবিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত এনজিও কর্মীকে উদ্ধার করে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন,প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত ছিনতাই বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

না/জ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team