1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
এবার আরএমপির বোয়ালিয়া জোনের এডিসির করোনা শনাক্ত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

এবার আরএমপির বোয়ালিয়া জোনের এডিসির করোনা শনাক্ত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
এডিসি আব্দুর রশিদ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া জোনের উপ-পুলিশ কমিশনার সাজিদুল হোসেনের পর এবার একই জোনের এডিসি আব্দুর রশিদ করোনা পজিটিভ হয়েছেন। বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তিনি করোনা পজেটিভ হন। এর আগে ৭ জুলাই তিনি পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। সম্প্রতি এডিসি আব্দুর রশিদের বগুড়া জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি হয়েছে। আরএমপি থেকে তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

উল্লেখ্য, এর মাত্র ৩ দিন আগে বোয়ালিয়া জোনের সাজিদুল হোসেন করোনা পজেটিভ হন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এ পর্যন্ত ৯০ জনের কাছাকাছি পুলিশ সদস্য করোনা পজেটিভ হয়েছেন। তবে আরএমপির এ পর্যন্ত দুই উচ্চপদস্থ কর্মকর্তা করোনা পজিটিভ হলেন। তার আগে একই জোনের অন্তর্ভুক্ত রাজপাড়া থানার ওসি শাহাদাত হোসেন করনা পজিটিভ হয়।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team