1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নগদ সহায়তার তালিকায় সরকারি লোকদের আত্মীয়-স্বজনরা: রিজভী - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

নগদ সহায়তার তালিকায় সরকারি লোকদের আত্মীয়-স্বজনরা: রিজভী

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২০
ফাইল ছবি

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: সারাদেশে দুর্ভিক্ষের ছায়া নেমে এসেছে বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রীর নগদ আর্থিক সহায়তার তালিকায় সরকারি লোকজন তাদের আত্মীয়-স্বজনদের নাম দিচ্ছে।

রবিবার সকালে ময়মনসিংহের পাইথোলিন ইউনিয়নে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ডাক্তার মোফাখখারুল ইসলাম রানার উদ্যোগে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, যারা দিন আনে দিন খায়, গরিব, অসহায় ও কর্মহীন মানুষ অনেক কষ্টে আছেন। অথচ জনগণের টাকায় কেনা ত্রাণ চেয়ারম্যান, মেম্বার ও আওয়ামী লীগের নেতারা চুরি করছে, আত্মসাৎ করছে।

তিনি বলেন, ‘কী অদ্ভুত ব্যাপার! মানুষ মরছে, হাহাকার করছে, কাজে যেতে পারছে না। আর সরকারের লোকেরা ত্রাণ চুরি করছে।’

বিএনপি মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০ লাখ লোককে ১২৫৭ কোটি টাকা দেবেন। আমরা এখন খবর দেখছি- সরকারের লোকেরা প্রতিজনের কাছ থেকে ৫০০ টাকা রেখে দুই হাজার টাকা দিচ্ছে।

‘আবার যারা তালিকা করছেন, তাদের নিজস্ব লোক আত্মীয়-স্বজনদের নাম তালিকায় দিচ্ছেন। গরিব মানুষের নাম তালিকায় থাকে না। তাহলে কোন পরিস্থিতি বিরাজ করছে একবার চিন্তা করুন’ যোগ করেন তিনি।

রিজভী বলেন, এটা তো জনগণের টাকা। সরকার কিংবা আওয়ামী লীগের টাকা নয়। মহাদুর্যোগের মধ্যেও গরিব-অসহায় মানুষের টাকা আত্মসাৎ করা হলে তাহলে তারা কোথায় যাবে। তারা তো না খেয়ে মারা পড়বে।

তার দাবি, চীনে জানুয়ারি মাসে করোনা মহামারি শুরু হয়। তখন থেকে আমাদের দেশে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার ছিল। বাংলাদেশ সরকার সে পদক্ষেপ নেয়নি।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, প্রতিদিন এক হাজারের বেশি লোক আক্রান্ত হচ্ছেন। প্রতিদিন ১৫ থেকে ২০ জন লোক মারা যাচ্ছেন। সরকার করোনা নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team