1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
শেরপুরে অবৈধভাবে পুকুর খনন,২টি ড্রেজার ধ্বংস - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

শেরপুরে অবৈধভাবে পুকুর খনন,২টি ড্রেজার ধ্বংস

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২০

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরের শুবলী এলাকায় অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খনন করায় শুক্রবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জামশেদ আলাম রানা ভ্রম্যামান আদালত পরিচালনা করে ২টি ড্রেজার মেশিন ধ্বংস ও জরিমানা আদায় করা হয়েছেন।
জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের শুবলী গ্রামের জালাল উদ্দিনের ছেলে আব্দুস সামাদ আবাদি জমির মাটি কেঁটে পুকুর খনন করছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জামশেদ আলাম রানা শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে পুকুর খননের ব্যবহৃত দুই ড্রেজার মেশিন ধ্বংস করেন এবং ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
উপজেলা সহকারি কমিশনার ভূমি জামশেদ আলাম রানা বলেন, জমির প্রকৃতি পরিবর্তন করনের জন্য সরকারি দপ্তরের অনুমতি না নেয়ায় ভ্রাম্যমান আদালত বসিয়ে সাজা প্রদান করা হয়েছে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team