1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মোটরসাইকেল-অটোরিক্সা সংঘর্ষে নিহত ২ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

মোটরসাইকেল-অটোরিক্সা সংঘর্ষে নিহত ২

  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯

খবর২৪ঘণ্টা  ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরে ব্যাটারিচালিত অটোরিক্সার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ইমরান হোসেন (৩০) ও উজ্জল মিয়া (৩০) নামে দুই যুবক নিহত ও তিনজন আহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে পুরাতন ব্রহ্মপুত্র সেতুর ওপর ব্যাটারিচালিত অটোরিক্সার সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উপজেলার বিরই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মোটরসাইকেল চালক ইমরান হোসেন নিহত হয়। সে বিভো কোম্পানির মোবাইলের স্থানীয় ডিলার।

এ সময় অটোরিক্সার যাত্রী চরমছলন্দ নয়াপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে উজ্জল মিয়া, একই গ্রামের রুবেল মিয়া (৩৫), নিধিয়ার চর গ্রামের আসাদ (১৮), মাইজপাড়া গ্রামের সোহেলসহ চারজন গুরুতর আহত হয়।

খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে অবস্থার অবনতি হলে উজ্জল, আসাদ, সোহেল, রুবেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ময়মনসিংহ নেওয়ার পথে উজ্জল মারা যায়।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ অনুকূল সরকার বলেন, খবর পেয়ে ফোর্স পাঠিয়ে লাশ ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team