1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় এক অটো চালক নিহত - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় এক অটো চালক নিহত

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮

চাঁপাই ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের শহরের বিশ্বরোড মোড়ে ট্রাকচাপায় কামাল আলী নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটিকে আটক করলেও যানটির চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

নিহত কামাল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুর গ্রামের এমরান আলীর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাবের রেজা আহমেদ জানান, শহরের বিশ্বরোড মোড় এলাকায় একটি ট্রাক রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশা চালক কামাল মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team