নাটোরে দুই হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট চান গ্রেফতার
প্রকাশের সময় :
রবিবার, ৩ নভেম্বর, ২০১৯
নাটোর প্রতিনিধি: নাটোর শহরের ষ্টেশন এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ শরীফ আলী ওরফে চান কে আটক করেছে ডিবি পুলিশ। সে রাজশাহী জেলার কাটাখালী থানাধীন টাংগইন গ্রামের বাচ্চু মন্ডলের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯ টায় নাটোর ডিবি পুলিশের ওসি সৈকত হাসান এবং এস আই মিঠুন সরকার রিংকুর নেতৃত্ব সঙ্গীয় ফোর্স ষ্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে চানকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।