1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মন্ত্রী হলে কি মেনন এ কথা বলতেন, প্রশ্ন কাদেরের - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

মন্ত্রী হলে কি মেনন এ কথা বলতেন, প্রশ্ন কাদেরের

  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০১৯

খবর২ ৪ঘণ্টা,  ডেস্ক: গত নির্বাচন নিয়ে রাশেদ খান মেননের বিতর্কিত বক্তব্য দেয়ার পরিপ্রেক্ষিতে প্রশ্ন রেখে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘মন্ত্রী হলে কি তিনি (মেনন) এ কথা বলতেন?’

রোববার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কথা বলেন।

শনিবার বরিশালে এক অনুষ্ঠানে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, আমিও নির্বাচিত হয়েছি। তারপরও আমি সাক্ষ্য দিচ্ছি, ওই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এমনকি পরবর্তীতে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারেনি দেশের মানুষ।

মেননের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘এতদিন পরে কেন? এই সময় কেন? নির্বাচন তো অনেকদিন আগে হয়েছে। মন্ত্রী হলে কি তিনি এ কথা বলতেন?

খবর ২৪ঘণ্টা/ জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team