1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১

  • প্রকাশের সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০১৮

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইয়াকুব রহমান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার বিকেল তিনটার দিকে উপজেলার খাড়েরা ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইয়াকুব ওই গ্রামের মিজান ভাণ্ডারির ছেলে। ঘাতক ইব্রাহিমকে (৩২) আটক করেছে পুলিশ। তিনি একই গ্রামের আবদুর রহমানের ছেলে।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে পূর্ব বিরোধের জের ধরে ইব্রাহিম রাধানগর গ্রামে ইয়াকুবের বাড়িতে গিয়ে তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কি নিয়ে ইয়াকুব ও ইব্রাহিমের বিরোধ ছিল সেটি এখনও জানা যায়নি। ঘাতক ইব্রাহিমকে পুলিশ আটক করেছে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team