1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা থাকছে না এ বছর থেকেই - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা থাকছে না এ বছর থেকেই

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০১৯

খবর ২৪ঘণ্টা ডেস্ক:তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা দিতে বসতে হবে না চলতি বছর থেকেই। বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন।
রোববার দুপুরে সচিবালয়ে প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিশুদের ওপর পড়ালেখার চাপ কমানোর কথা চিন্তা করে ও প্রাথমিকে ঝড়ে পড়া কমানোর বিষয়ে গুরুত্বারোপ করে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা না রাখার বিষয়ে মন্ত্রণালয়কে নির্দেশনা দেন।পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, আগামী বছর থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা নেয়া হবে না। তবে সিদ্ধান্ত বদলে চলতি বছর থেকেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয়া হল।

বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন বলেন, তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা তুলে দেয়া হলেও মূল্যায়ন প্রক্রিয়া থাকবে। নিচের ক্লাস থেকে উপরের ক্লাসে উত্তীর্ণ করতে এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। আর চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে পরীক্ষা নেয়া হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক সমাপনী পরীক্ষার (পিইসি)ফলের ভিত্তিতে এ বছর ৩৩ হাজার শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পাবে এবং সাধারণ কোটায় পারে ৪৯ হাজার ৫০০ জনসহ মোট ৮২ হাজার ৫০০ জন বৃত্তি পাবে।

খবর ২৪ঘণ্টানই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team