1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৯

নিজস্ব প্রতিবেদক : 
রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়ুয়া জামিউল ইসলাম (২২) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে।ওই ছাত্র সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ঘোলগাছি এলাকার রফিকুলের ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ৩য় বর্ষের ছাত্র। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি নগরীর ভদ্রা এলাকায় অবস্থিত একটি মেসে থাকতেন। এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই

রফিকুল ইসলাম মৃত রাবি ছাত্র জামিউলের সাথে আসা যুবকদের বরাত দিয়ে জানান, জামিউল হঠাৎ মেসে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে। এরপর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ মর্গে পাঠানো হয়। তবে বিস্তারিত কিছু জানা যায়নি।নগরীর মতিহার থানার ওসি তদন্ত মাহবুব আলম বলেন, বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে দেখা হবে।

খবর ২৪ ঘণ্টা/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team