1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
খালেদা জিয়ার মামলায় সরকারের কোনো হাত নেই, কাদের - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

খালেদা জিয়ার মামলায় সরকারের কোনো হাত নেই, কাদের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: খালেদা জিয়ার মামলায় সরকারের কোনো হাত নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সকালে গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা বলছেন খালেদা জিয়া নির্দোষ প্রমাণিত হবেন। খুব ভালো কথা, আদালতের বিচারে তিনি যদি নির্দোষ প্রমাণিত হন, তাহলে অবশ্যই খালাস প্বানে। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।’
মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team