1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সেনা মোতায়েনের ফলে নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টির আশা, ড. কামালের বিবৃতি - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

সেনা মোতায়েনের ফলে নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টির আশা, ড. কামালের বিবৃতি

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮
ফাইল ফটো

খবর২৪ঘণ্টা ডেস্ক: নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেন। আজ জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করি, সেনা মোতায়েনের ফলে নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে, যা এর আগে ছিল না।

আমরা আরো আশা করি, সেনাবাহিনী জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেবে না, কোনো ব্যক্তিবিশেষ বা গোষ্ঠির এজেন্ডা বাস্তবায়নেরও চেষ্টা করবে না। সেনাবাহিনী দেশ ও জনগণের সেবা করে, কারও পক্ষ হয়ে তারা সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করবে না।

বিবৃতিতে ড. কামাল বলেন, সেনাবাহিনীকে অবশ্যই সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে এবং ইতিবাচক ভূমিকা পালন করতে হবে।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team