1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পানির ট্যাংকে পড়ে ২ শিশুর মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

পানির ট্যাংকে পড়ে ২ শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮

খবর২৪ঘণ্টা ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে বাড়ির পানির ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা উদ্যানের বি-ব্লকের ২ নম্বর সড়কের সেলিম মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিব (৪) ওই বাড়ির মোস্তফা হোসেনের ছেলে ও মারিয়া (৩) মনির মৃধার মেয়ে। তাদের গ্রামের বাড়ি ভোলায়।

মোহাম্মদপুর থানার ওসি শরিফুল ইসলাম (অপারেশন্স) যুগান্তরকে বলেন, শিশু দুটি বিকাল ৩টার দিকে বাসার সামনে খেলছিল। তখন হয়তো বাসার সামনে পানির ট্যাংকে পড়ে যায়। তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে অভিভাবকরা খুঁজতে থাকেন।

পরে খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যার দিকে তারা তাদের বাড়ির পানির ট্যাংকে দেখতে পান। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

 

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team