1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮

খবর২৪ঘণ্টা ডেস্ক: চাঁদা না দেওয়ার জেরে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার সোহানবাগ শহরে আবদুর রহিম (৩০) নামের এক বাংলাদেশি ব্যবসায়ী যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দেশটির সন্ত্রাসীরা।

গতকাল শুক্রবার (২৩ নভেম্বর) রাতে নিহতের আত্মীয় আশ্রাফুজ্জামান হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রহিম নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ গ্রামের মুন্সী বাড়ীর আলী মুন্সীর ছেলে। তার অপর দুই ভাইসহ রহিম বিগত সাত বছর ধরে দক্ষিণ আফ্রিকার সোহানবাগ শহরে ব্যবসা করে আসছেন।

আশ্রাফুজ্জামান আরো জানান, বৃহস্পতিবার (২২ নভেম্বর) দুপুরে প্রিটোরিয়ার সোহানবাগ শহর এলাকার নিজ ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।

এ খবর শোনার পর থেকে নিহতের পরিবারে চলছে শোকের মাতম। নিহত রহিমের মৃতদেহ দ্রুত দেশে আনার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, এর আগেও চাঁদা না দেওয়ার জেরে দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর সেনবাগসহ বেশ কিছু বাংলাদেশি প্রবাসীকে দেশীটির সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team