1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
১৮ নভেম্বর থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

১৮ নভেম্বর থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮

ডেস্ক নিউজ :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার আগামী ১৮ নভেম্বর (সোমবার) থেকে শুরু হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, প্রথম দিন রাজশাহী ও রংপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ১৮ নভেম্বর দু’টি বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার অনুষ্ঠিত হবে। পরে ধারাবাহিকভাবে পরবর্তী দিনগুলোতে অন্য বিভাগের প্রার্থীদের সাক্ষাতকার নেওয়া হবে। প্রথম দিন রংপুর বিভাগের পঞ্চগড় জেলার মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন হবে।

রিজভী বলেন, এখন পর্যন্ত (শুক্রবার সকাল ১০টা) প্রায় ৪ হাজার মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে জমা পড়েছে প্রায় ২ হাজার জনের।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মনোনয়ন প্রত্যাশী-ই শুধু থাকবেন। তবে সংশ্লিষ্ট জেলা ও মহানগর সভাপতি ও সাধারণ সম্পাদকরাও ওই সময় উপস্থিত থাকতে পারবেন।

সংবাদ সম্মলনে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team